মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডেঙ্গুজ্বরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডেঙ্গুজ্বরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু !

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিউল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে (৬ আগস্ট) মঙ্গলবার ভোরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

রবিউল উপজেলার নেকমরদ আলসিয়া ভকরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, রবিউল ঢাকার মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে গত ২৯ জুলাই ঢাকা থেকে নিজ বাড়িতে আসে এবং ৩০ জুলাই জ্বর নিয়ে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। অসুস্থ রবিউলকে ঢাকায় নিয়ে যাবার আগেই আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডা: আবু মো: খায়রুল কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিউলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com