মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় ট্রাফিক পুলিশের জরিমানা পরিশোধে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু

আগৈলঝাড়ায় ট্রাফিক পুলিশের জরিমানা পরিশোধে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় ট্রাফিক পুলিশের মামলা দায়েরের জটিলতা ও জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ চালু হয়েছে।
গতকাল দুপুরে আগৈলঝাড়া পয়সারহাট মহাসড়কে এই ই-ট্রাফিক সিস্টেমে পজ মেশিনের সাহায্যে মামলা দায়ের এবং তাৎক্ষণিক ইউক্যাশ এজেন্টের সহায়তায় জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ শুরু করা হয়েছে।
এ বিষয়ে টি.এস.আই আউব আলি মিয়া জানান, আগে ম্যানুয়াল ও সনাতন পদ্ধতিতে মামলা দায়ের ও জরিমানা আদায় করতে হতো। এতে চালকসহ সাধারণ মানুষ বিপাকে পড়ত। কিন্তু ডিজিটাল এ প্রযুক্তির মাধ্যমে মামলার কপি নিয়ে যানবাহন চালক বা মালিককে ট্রাফিক অফিসে কিংবা ব্যাংকে গিয়ে আগের মতো লাইনে দাঁড়াতে হবে না। আর যানবাহন চালক ও মালিককে বা সাধারন মানুষকেও ভোগান্তিতে পরতে হবেনা। এখন থেকে ইউক্যাশ এজেন্টের সহায়তায় জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করতে পারবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com