মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী আহত। গুরুতর যাত্রীদের বরিশাল ও উপজেলা হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে সিমেন্ট বোঝাই শরিয়তপুরগামী ট্রাক (খুলনা মেট্রো উ-১১-০১৭৪) বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আগৈলঝাড়ার বড়মগড়া এলাকা অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী নমিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী আহত হয়। গুরুতর আহত আমবৌলা গ্রামের রনজিত বাড়ৈর ছেলে জেমস বাড়ৈ (৪০)কে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ও একই গ্রামের হায়দার গাজীর ছেলে সবুজ গাজী (৬০)কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।