রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজধানীতে নর্থ সাউথের দুই শিক্ষার্থীসহ ৫ জঙ্গি গ্রেফতার

রাজধানীতে নর্থ সাউথের দুই শিক্ষার্থীসহ ৫ জঙ্গি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে  নব্য জেএমবি’র  ‘ওলফ প্যাক’ এর পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট – সিটিটিসি। এদের মধ্যে দুজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রেফতার জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির মাধ্যমে জঙ্গিদের পুরো পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিটিটিসির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সিটিটিসি সূত্র জানায়, ‘লোন ওলফ’ বা ‘একাকী মুজাহিদ’ বলে জঙ্গিদের যে টার্ম রয়েছে, ‘ওলফ প্যাক’ সেরকমই। এরা স্লিপার সেলের মতো কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে তাদের সাংগঠনিক কোনও ভিত্তি নেই। এরা সেলফ র‌্যাডিক্যালাইজড হয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে গ্লোবাল জিহাদ এগিয়ে নেওয়ার কথা বলে হামলার পরিকল্পনা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com