শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
মাধবপুরে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাধবপুরে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেবনগর এলাকা থেকে ৩শ ৯০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এম জাহিদুর রশীদ পিএসসি সত্যতা নিশ্চিত করেন। শনিবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকা থেকে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানে অভিযানে চালিয়ে ইয়াবাসহ আনোয়ার হোসেনকে আটক করে। সে উপজেলার সীমান্তবর্তী কমলপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com