শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
ফরিদপুরে আ.লীগের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২

ফরিদপুরে আ.লীগের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মধ্যপাড়া মাদ্রাসা এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন।  এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার দিকে।

নিহতরা হলেন-রওশন মিয়া ও তুহিন মিয়া।  আহত ও নিহত সকলেই ইউনিয়নের কাইচাইল মধ্যপাড়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও স্থানীয় যুবলীগ নেতা হাসানুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হাসানুজ্জামানের সমর্থক মহিদুলকে ঠান্ডুর সমর্থকরা হত্যা করে। এই ঘটনায় ঠান্ডু এবং তার সমর্থকদেরকে মামলায় আসামী করা হয়। এ ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে কোন্দল চলে আসছিলো। তারা সম্পর্কে চাচাতো ভাই।

হানিফ মিয়া ওরফে হৃদয় ও তার ভাই নগরকান্দা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাসান মিয়া ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে শনিবার বিকাল ৫ টায় এলাকায় প্রবেশ করে। এ সময় কবির হোসেন ঠান্ডুর সমর্থকরা হানিফ ও হাসানের মাইক্রোবাস এলাকায় ঢুকতে বাঁধা দেয়। এক পর্যায়ে হানিফ মিয়া পিস্তলের গুলি চালিয়ে পালিয়ে যায়।

আহত গুলিবিদ্ধদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শাহিন মামুন রওশন মিয়া (৫২) ও তুহিন মিয়াকে (২৫) মৃত ঘোষনা করে। এর ভিতর রওশন মিয়া ফরিদপুর শহরের অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন বলে পরিবারের লোকজন জানায়। বাকি আহত গুলিবৃদ্ধসহ মাওলা(৫০), আনিচ(১৯), বিপ্লব(৩০), রায়হান(৭০), গোলাাম রসুলকে (২৮) ভর্তি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com