শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
চাঁদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পঞ্চম শ্রেণির শিশু ধর্ষণ মামলার এক আসামি অন্যত্র পালিয়েও শেষ রক্ষা পায়নি। ঘটনার তিনদিনের মাথায় পুলিশের কব্জায় আসামি ফয়সাল।

আজ শুক্রবার ভোরে কুমিল্লার বরুড়া থেকে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, ঈদের পরের দিন গত মঙ্গলবার বিকেলে উপজেলার মানিকরাজ গ্রামে বিশাল দীঘি দেখতে যায় দুই শিশু। সে সময় সেখানে অবস্থান করছিল ফয়সাল ভূঁইয়া (২২) ও রফিকুল ইসলাম (২০) নামে দুই যুবক। তারা ওই দুই শিশুর একজনকে ভয় দেখিয়ে দীঘিরপাড় থেকে তাড়িয়ে দেয়। পরে অপর শিশুকে পাশের নির্মাণাধীন ইউনিয়ন ভূমি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে রফিক শিশুটির মুখ চেপে ধরে এবং ফয়সাল ধর্ষণ করে। পরে তারা দুইজন পালিয়ে যায়।

এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে। পরে স্বজনরা তাকে হাসপাতাল এবং সেখান থেকে ফরিদগঞ্জ থানায় নিয়ে যান। এই ঘটনায় গত মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়। এরপরই অভিযান চালিয়ে পাশের দেইচর গ্রাম থেকে মফিজুল হকের ছেলে রফিক (২৪) কে গ্রেপ্তার করে।

গত বুধবার দুপুরে রফিককে আদালতে হাজির করা হয়। এ সময় রফিক বিচারকের কাছে ঘটনার বর্ননা দিয়ে স্বীকারোক্তি প্রদান করে। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, ধর্ষিতা শিশুর চাঁদপুর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

অন্যদিকে, ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কুমিল্লার বরুড়া থেকে মূল আসামি ফয়সাল ভূঁইয়াকে গ্রেপ্তার করে। ওসি আরো জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ধর্ষণের দায় স্বীকার করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com