মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের গৈলায় জাতীয় শোক দিবস পালিত

আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের গৈলায় জাতীয় শোক দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধি: জাতির পিতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ১৫ আগস্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্ম ভুমি ৪নং গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোক র‌্যালী শেষে, আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
গৈলা আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ের হল রুমে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর মোহম্মদ গাজীর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, ১৫আগস্ট বড় ভাই হারানো জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন সরদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা  সিরাজুল হক সরদার, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেত্রী পবিত্র রানী বাড়ৈ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগ সম্পাদক সৌরভ মোল্লা। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com