রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নেত্রীকে কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না: রাব্বানী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রীকে (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগ হচ্ছে আপার (শেখ হাসিনা) আমানত। তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে রয়েছে। তারপরও আমরা স্বীকার করি, আমাদের কার্যক্রমগুলো আরও ভালো করার কথা ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজগুলো করতে চাই।

ছাত্রলীগের শীর্ষ এই নেতা বলেন, আমরা সবকিছু শুধরে কাজ করতে চাই। যেন কেউ ছাত্রলীগের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে না পারে।

গোলাম রাব্বানী বলেন, প্রত্যেকটি অভিযোগের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। আমরা সেগুলো দিতে প্রস্তুত। তারপরও যেহেতু নেত্রী আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে তাই কোনো ব্যাখ্যা নয়। আমাদের পথচলায় আরও সতর্ক হওয়া উচিৎ।

তিনি বলেন, আমরা উপরে আল্লাহ নিচে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চাই না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না। নেত্রীর জন্য পুরো বাংলাদেশ ছাত্রলীগ পরিবার ডেডিকেটেড। এজন্য যে ভুলত্রুটি হয়েছে সে জায়গা থেকে আমরা বলব, অতীতের ভুল শুধরে আরও ভালোভাবে পথ চলতে যেন নেত্রী যে প্রত্যাশা নিয়ে আমাদের আমানত দিয়েছেন সে আমানত আমরা রক্ষা করতে পারি।

স্বেচ্ছায় কোনো নৈতিক স্খলনজনিত কাজ করেননি দাবি করে রাব্বানী বলেন, স্বেচ্ছায় সজ্ঞানে এমন কোনো কিছু করি নাই যেটা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ অথবা ছাত্রলীগের আদর্শিক জায়গা থেকে ভিন্ন। তাদের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো উদ্দ্যেশ্য প্রণোদিত, অতিরঞ্জিত বলেও দাবি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com