শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শাহজালালে সিঙ্গাপুরগামী ‘ময়ূরপঙ্খীর’ জরুরি অবতরণ

শাহজালালে সিঙ্গাপুরগামী ‘ময়ূরপঙ্খীর’ জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর ফিরে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী।আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিমানের বিজি-০৮৪ ফ্লাইট) আরোহীদের নিয়ে নিরাপদে অবতরণ করে।

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘আমরা এটাকে জরুরি অবতরণ বলছি না। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করায় সবাই অক্ষত রয়েছেন। জরুরি অবতরণের পর বেলা ১১টার দিকে অন্য একটি উড়োজাহাজে করে ময়ূরপঙ্খীর যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে ১৪৩ জন যাত্রী ও ৭ ক্রু নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দেয় উড়োজাহাজটি।২০১৬ সালে ১২ জানুয়ারি বিমানের বহরে যুক্ত হয় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। উড়োজাহাজটি ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com