শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতিসহ আটক ৫, অস্ত্র-মাদক উদ্ধার

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতিসহ আটক ৫, অস্ত্র-মাদক উদ্ধার

ভিশন বাংলা ডেস্ক: কলাবাগান ক্রীড়াচক্র থেকে একটি বিদেশি পিস্তল, বিশেষ ধরনের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র‍্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল, এই ক্লাবের ক্রীড়া সংস্থার আড়ালে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হতো। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়।

আশিক বিল্লাহ বলেন, এখান এখান থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

এ র‌্যাব কর্মকর্তা বলেন, এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুর রহমান, হারুন আনোয়ার লিটনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানায় তাদের নামে মামলা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com