রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ধর্মের কল বাতাসে নড়ে: মির্জা ফখরুল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে আওয়ামী লীগের যে দুঃশাসন দুর্নীতি নির্যাতন নিপীড়ন সেটি অন্য কাউকে বলতে হচ্ছে না। বাতাসে কল নড়া শুরু হয়েছে। গত কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি সম্পাদক ধরা পড়ল ফেয়ার শেয়ার নিতে গিয়ে। সেই শেয়ার আবার এক দুই কোটি টাকা নয় ৮৬ কোটি টাকা।

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদের আমরা অনেক সম্মান করি, তারাও ঘুষ-কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলন চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সবাই আন্দোলন করছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। অযোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া চরম অসুস্থ কিন্তু আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তার জামিন চাচ্ছি, তাকে জামিন দেওয়া হচ্ছে না। অথচ বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থাকা সাড়ে সাত হাজার মামলা তুলে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাও তুলে নেওয়া হয়েছে।

বিএনপি নেতা বলেন, আজ দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে বসে আছে। তাদের দেশে ফেরানোর কোনো কার্যকর উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি খ্যাত। কিন্তু আমাদের মাদার অব হিউম্যানিটি একজন রোহিঙ্গাকেও দেশে ফেরাতে পারলেন না।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে দেশের জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুবদল নেতা আলী আকবর চুন্নু, গিয়াস উদ্দিন মামুন, সাবেক যুবদল নেতা দেবাশীষ রায় মধু প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com