সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নির্মল, সচিব সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নির্মল, সচিব সাচ্চু

নির্মল গুহ ও গাজী মেসবাউল হক সাচ্চু

ভিশন বাংলা ডেস্ক: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে থেমে নেই সংগঠনটির সম্মেলনের প্রস্তুতি। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সংগঠনের আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব সম্মেলন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে থাকবেন।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, সংগঠনের আগামী সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথকে (এমপি)।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com