বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঘুর্নিঝড় বুলবুলে মোংলায় মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি

ঘুর্নিঝড় বুলবুলে মোংলায় মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি

মোংলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঘর বাড়ী বিধস্ত হয়েছে প্রায় দেড় হাজার আর মৎস্যঘের তলিয়ে ক্ষয় ক্ষতি হয়েছে কোটি টাকা। নষ্ট হয়েছে মানুষের যোগাযোগ ব্যাবস্থা রাস্তা ঘাটও। এখনো বিদ্যুৎ সরবারাহ বন্ধ রয়েছে অধিকাংশ এলাকায়। তবে ঘরবাড়ী বিদ্ধাস্ত দুর্গতদের মাঝে সরকারী সহায়তা পৌছায়নি এখনো। ক্ষতিগ্রস্থরা বলছেন, দ্রুত সরকারের পক্ষ তেকে সহায়তা না পেলে মানবেতর জিবন জাপন করতে হবে তাদের।
প্রলংকারী ঘূর্ণিঝড় বুল বুল মোংলা উপকুলে আঘাত হানে শুক্রবার মধ্যে রাতে। তবে দুর্যোগের দুইদিন আগ থেকেই বিভিন্ন ভাবে সতর্ক সংকেত দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঘুর্নিঝড়ের দিন রাত থেকেই বয়ে যায় ধমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত। এতে মোংলার জয়মনি, চিলা. সোনাইলতলা, সুন্দরবন, চাদপাই, কানাইনগরসহ বেশ কয়েকটি এলাকার গাছ পালা পড়ে ঘর বাড়ীর ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষয় হয়েছে। তলিয়ে গেছে অনেক মৎস্য ঘের। ক্ষতিগ্রস্থরাবলছেন, সরকারী সহায়তা না পেলে মানবেতর জিবন জাপন করতে হবে তাদের। এছাড়াও ঘুর্ণিঝড় বুলবুল মোংলা উপকুলে আঘাত আনার আগ থেকে বন্ধ রয়েছে মোংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ৪৮ ঘন্টা পর সোমবার বিকালে পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ সাভাবিক হলেও ইউনিয়ন পর্যায়ে বন্ধ রয়েছে এখনও। তবে বিদ্যুৎ বিভাগ বলছেন, গাছ পালা কেটে ক্ষতি গ্রস্থ লাইন সংস্কার করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করবেন তারা।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত সরকারী হিসাব মতে মোংলার এতে ক্ষতিগ্রস্থ হয় ১৩৭০টি ঘর বাড়ী, ১৬৮০ হেক্টর মৎস্য ঘের তলিয়ে ক্ষতি হয়েছে ৯৭ লক্ষ টাকা। অন্তত ১৫টি রাস্তা চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন বলছেন,  দ্রুত সময়ের মধ্যে সরকারী সহায়তা পৌছে দেয়া হবে ক্ষতি গ্রস্তদের মাঝে। সুন্দরবন সংলগ্ন নদীর কুলে বসবাস করে মোংলা উপজেলার অনেক নিরিহ জেলে। সরকারী সহায়তা ছাড়া বসতভিটা সংস্কার মোটেও স¤ভব নয় তাদের পক্ষে এমটাই বলছেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com