সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে উষ্ণ অভ্যর্থনা

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে উষ্ণ অভ্যর্থনা

সুপ্রিমকোর্টে যোগদানের প্রথম দিনেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সুপ্রিমকোর্টের কর্মকর্তারা।

আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে নিজের কার্যালয়ে এলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জাকির হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা প্রধান বিচারপতিকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে শনিবার সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারকসহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন। আর ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি তিনি একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com