সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

উত্তরে জাপার মেয়র প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

উত্তরে জাপার মেয়র প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এতে ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদে মনোনীত করেছে দলটি।

আজ রবিবার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন। তিনি দলীয় নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com