শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন: কাদের

গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন: কাদের

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে সুসংহত করতে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করেছে।

তিনি আরো বলেন, রাজনীতি থেকে সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে এবং বিদ্বেষপ্রবণতা বাড়ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টি- (জেপি)’র কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে ১৪ দলের ঐক্য আছে-থাকবে। তিনি বলেন, অনেক অশুভ চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে ১৪ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনায় কারা পরিকল্পনাকারী তা সবার জানা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতো কিছুর পরও আওয়ামী লীগ রাজনৈতিক দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com