সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাতীয় স্মৃতিসৌধে সুইস প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে সুইস প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের পুষ্পার্ঘ অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।

আজ সোমবার বেলা ১১টা ০৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধার্ঘ অর্পণ করার পর এক মিনিট নীরবতা পালন করেন সুইস প্রেসিডেন্ট।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি নাগেশ্বর চাপা গাছের চারা রোপন করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

এর আগে গতকাল রবিবার দুপুরে সোয়া ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে সেখানে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে লাল গালিচা অভ্যর্থনাও দেওয়া হয় সুইস প্রেসিডেন্টকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com