ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস

শরণখোলায় কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় বেকার যুবক-যুবতীদের কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ দেওয়ার কথা বলে ১৫ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে ৭৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সমবায় দপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, টাকা নেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে মো. রুহুল কুদ্দুস। তিনি নিজেকে সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীদের সঙ্গে যোগাযোগ করেন রুহুল কুদ্দুস। তিন মাস মেয়াদি প্রশিক্ষণ চালুর কথা বলে তিনি ১৫ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৫ হাজার টাকা সংগ্রহ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই নানা অজুহাত দেখাতে শুরু করেন তিনি। তিন মাস অতিবাহিত হলেও কোনো ক্লাস শুরু হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর না দিয়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

অভিযোগে উল্লেখিত ১৫ জন হলেন মো. নয়ন, মো. সিয়াম, মো. রাকিব, মো. ইমরান, ইসমাইল তালুকদার, মো. মালেক তালুকদার, মো. নোমান গাজী, হাফসা, মাহফুজা, আ. করিম তালুকদার, জোসনা রানী, অর্চনা, সালমা, মরিয়ম ও মিম। স্থানীয়দের আশঙ্কা, এভাবে আরও অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন।

শুধু প্রশিক্ষণার্থীরাই নন, অফিসের এক কর্মচারী ইসমাইল হোসেনের পাঁচ মাসের বকেয়া বেতন আটকে রাখার অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে পরে তিন মাসের বেতন পরিশোধ করা হলেও বাকি দুই মাসের বেতন নিয়ে এখনো টালবাহানা করা হচ্ছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা বলেন, “সমবায় দপ্তরের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি এ ধরনের প্রতারণা করে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে দাপ্তরিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, “ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় প্রতারিত যুবসমাজ ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. রুহুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শরণখোলায় কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত