রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে বিভিন্ন দেশ যেন তাদের নাগরিকদের সরিয়ে না নেয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এ ধরনের বার্তা দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, আমরা লক্ষ করেছি, কিছু দেশ নিজেদের নাগরিকদের চীন থেকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউএইচও সেই সিদ্ধান্তকে সমর্থন করে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত এবং অত্যধিক প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীন সরকারের ক্ষমতায় বিশ্বাস রয়েছে ডব্লিউএইচও’র।

জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সে দেশের সরকারের ওপর আস্থার কথা জানিয়েছে।

এদিকে চীনে নিযুক্ত ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়েছে, তারা নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে চায়। হুবেই প্রদেশ থেকে দ্রুত ইউক্রেনে নিজেদের নাগরিকদের ফেরানোর ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একশ ছয় জনের প্রাণহানি ঘটেছে। সারাবিশ্বে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, ১৭টি দেশে চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com