শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আমি যখন দায়িত্ব নেব তখন ডেঙ্গুর প্রকোপ শুরু হবে : তাপস

আমি যখন দায়িত্ব নেব তখন ডেঙ্গুর প্রকোপ শুরু হবে : তাপস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি যখন দায়িত্ব নেব তখন থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে। এখন থেকেই আমি কিছু পরিকল্পনা নিয়ে রাখছি। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যেন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।

তিনি বলেন, বর্তমান মেয়র আগামী মে মাস পর্যন্ত থাকবেন। তার কাছে অনুরোধ ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই মশকনিধনের কাজটা যেন শুরু করেন।

রোববার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী অল্পদিনের মধ্যেই শপথগ্রহণ করাবেন। চেয়ারে বসার পরপরই কাজ শুরু করব। এ জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করছি।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার উপস্থিতি কমার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এগুলো নিয়ে আমরা দলীয় ফোরামে ইতোমধ্যে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি কমার পেছনে এক নম্বর কারণ ছিল পরীক্ষা। এসএসসি পরীক্ষার কারণে মা-বোনদের ভোটকেন্দ্রে উপস্থিতি কম ছিল। দ্বিতীয়ত, গণপরিবহন বন্ধ ছিল। যারা বাসা পরিবর্তন করেছে তারা কেন্দ্রে ভোট দিতে আসতে পারেনি। হাজারীবাগের বহু ভোটার কামরাঙ্গীচরসহ বিভিন্ন স্থানে চলে গেছে। তারা আসতে পারেনি। তৃতীয়ত, শীতের সকালের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি খানিকটা বেড়েছিল। এছাড়া আরও অনেক কারণে ভোটার উপস্থিতি কম ছিল। সব মিলিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তাপস বলেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব।

পুষ্পস্তবক অর্পণকালে নবনির্বাচিত মেয়রের সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুকুল বোস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com