রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনাভাইরাস মোকাবিলায় রোবট মোতায়েন করল চীন

করোনাভাইরাস মোকাবিলায় রোবট মোতায়েন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় এবার রোবট মোতায়েন করল চীন। দেশটির হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশা করা ও উৎপাদিত ৩০টি রোবট মোতায়েন করা হয়েছে।

রোবটের নির্মাতা প্রতিষ্ঠান সাংহাই টিএমআইরবের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়’ একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে’ ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। মানুষ ও যন্ত্রপাতির সহাবস্থান থাকা যেকোনো পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। এছাড়া নেভিগেশন প্রযুক্তির সহায়তায় এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো বাধা এড়াতে সক্ষম।

বর্তমানে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন সরকার।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে রোবট। গত বুধবার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট ও ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চীনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের রাস্তা ও পার্কগুলোতে টহল দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি রোবট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com