সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির

মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের সোমবার দুপুরে পদত্যাগ করেছিলেন। কিন্তু সন্ধ্যায় তাকে  অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ।মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

মালয়েশিয়ার নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পদত্যাগ করেছিলেন মাহাথির।এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, নভেম্বরে অ্যাপেকের সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। এরপর পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।মাহাথির মোহাম্মদ ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি ছিল তার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ।এর আগে মাহাথির বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com