শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
বাউফলে হত্যা মামলার আসামীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন

বাউফলে হত্যা মামলার আসামীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। আজ সোমবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওই সময় বক্তব্য রাখেন, নিহতের বাবা খালেক মাতুব্বর ও ভাই মোশারেফ মাতুব্বর। মানববন্ধনে তারা অভিযোগ করেন, আবুল বশারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। খুনিরা এখনও এলাকায় ঘুরাফেরা করছে ও মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে হুমকী দিয়ে আসছে। এ বিষয়ে বাউফল থানার ওসি বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে , শিঘ্রই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারী উপজেলার নাজিরপুর গ্রামের আবুল বশারের শিশু পুত্র নাবিল (৭) ও একই গ্রামের চান মিয়ার পুত্র রবিউল (৭) একসাথে স্কুল থেকে পালিয়ে বাড়িতে আসে। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আবুল বশারকে পিটিয়ে আহত করে রবিউলের বড় ভাই সাব্বির হোসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com