রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নুরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০

আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের পাসপোর্ট তিন দিনের মধ্যে দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এক রায়ে এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন দিনের মধ্যে এই পাসপোর্ট দিতে বলা হয়েছে। আদালতে ভিপি নুরের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ।

পাসপোর্টের জন্য গতবছর ২৩ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করেন ভিপি নুর। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পাবার জন্য যথাযথ নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় ফি জমা দেন। পাসপোর্ট অধিদপ্তর গতবছর ২ মে তাকে পাসপোর্ট দেবার দিন নির্ধারণ করে দেয়। কিন্তু তারা নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে গতবছর পহেলা আগস্ট আদালতে রিট আবেদন করেন তিনি। এরপর হাইকোর্ট রুল জারি করেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বুধবার রায় দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com