শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শিশু সায়মা হত্যা মামলার রায় ৯ মার্চ

শিশু সায়মা হত্যা মামলার রায় ৯ মার্চ

আদালত প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা করার অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার ১ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আসামি হারুন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর বিচারক আজ  (৫ মার্চ ) যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

তার আগে গত ২ জানুয়ারি এ মামলার একমাত্র আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই ট্রাইব্যুনাল।গত ৩০ অক্টোবর হারুনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)আরজুন।প্রসঙ্গত, গত বছরের ৫ জুলাই সন্ধ্যা থেকে শিশু সায়মাকে ওয়ারির বাসভবনে খোঁজ করে পাচ্ছিল না তার পরিবার। পরে সন্ধ্যা সাড়ে সাতটার ওই ভবনের নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম পরের দিন ৬ জুলাই ওয়ারি থানায় মামলা করেন। পরদিন কুমিল্লা থেকে আসামি হারুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে কারাগারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com