সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯৩, আক্রান্ত লক্ষাধিক

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯৩, আক্রান্ত লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ৩৪৮৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬৫১ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭০ জন। অন্যদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ১৯০ জন।

শনিবার (৭ মার্চ) চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদেরও অধিকাংশই চীনা নাগরিক। আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে চীনের পরের অবস্থানে রয়েছে ইতালি ও ইরান।

খোদ যুক্তরাষ্ট্রেই এ ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গুগল, ফেসবুক, আমাজন ও মাইক্রোসফট সিয়াটল এলাকার কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে। সিয়াটলের লক্ষাধিক মানুষ আপাতত বাসা থেকে অফিস করবেন।

এরমধ্যেই শুক্রবার নতুন করে আরও ছয়টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। ইরানে মারা গেছেন ১২৪ জন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত ইইউ সদর দফতরে কোনও বৈঠক আয়োজন করা হবে না। দেশটির পার্লামেন্ট ব্রাসেলসের বেশিরভাগ সরকারি অফিসের ভেতরে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। মানুষকে যত বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। তবে সেখানে ইতালি ও ইরানের চেয়ে মৃত্যুর হার কম। দক্ষিণ কোরিয়ায় ৬ হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

সার্স ও মার্স পরিবারের সদস্য করোনা ভাইরাসের সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে তাকে বলা হচ্ছে কভিড-১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত এ রোগে মৃত্যুহার ৩.৪ শতাংশ, যেখানে মৌসুমী ফ্লুতে মৃত্যুহার থাকে ১ শতাংশের নিচে। তবে করোনায় ৯ বছরের নিচের কেউ মারা যায়নি। প্রবীণদের মধ্যেই মৃত্যুহার বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি। পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, এ ভাইরাসকে যে কোনো উপায়ে ঠেকাতে হবে। এটা আত্মসমর্পণের সময় নয়। কোনো অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com