শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নারী দিবস উপলক্ষে বালিকা সাইকেল শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে নারী দিবস উপলক্ষে বালিকা সাইকেল শোভাযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধি : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অংশ গ্রহনে এক ব্যতিক্রমী বালিকা সাইকেল শোভাযাত্রা বের করেছে বিভিন্ন স্কুলের ছাত্রীরা।


রবিবার (৮ মার্চ) সকালে বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের (এমকেপি) উদ্যোগে শোভাযাত্রাটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড় মাঠ) থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এক হাজার বাইসাইকেল নিয়ে ছাত্রীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) চত্বর থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংরক্ষিত আসন-৩০১ এর সাবেক এমপি সেলিনা জাহান লিটা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিউটি রাণী বিশ্বাস ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
এর আগে ফুলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বালিকা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন সংরক্ষিত আসন-৩০১ এর সাবেক এমপি সেলিনা জাহান লিটা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com