রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে,পালালেন রোগী!

করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে,পালালেন রোগী!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এ আতঙ্ক রয়েছে ভারতও। এদিকে, নোভেল করোনাভাইরাস শরীরে বাসা বেঁধেছে কিনা, তা জানারও সময় দিলেন না এক ভারতীয় রোগী। জয়পুরের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ছিলেন তিনি। কিন্তু তিনি সেই স্থান থেকে পালিয়ে গেছেন। তবে পরে হাওড়া স্টেশনে তিনি ধরা পড়েছেন।

জানা গেছে, রোগটির ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে সুঝিয়ে ওই লোককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার ওপর নজরদারি আরও বাড়তে চলেছে।

একটি সূত্র জানিয়েছে, ওই যুবক নদিয়ার বাসিন্দা। কয়েক দিন আগে এক ইতালীয় পর্যটকদলের সঙ্গে রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছিলেন তিনি। ওই দলটির সঙ্গে থাকায় করোনাভাইরাস সংক্রমিত হতে পারেন, এই আশঙ্কায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়। কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবক আইসোলেশন ওয়ার্ডের বাইরে বারবার বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তবে তাতে ব্যর্থ হন। কিন্তু গতকাল দেখা যায়, নিজের বেড থেকে আচমকাই তিনি উধাও। খোঁজখবর করে বোঝা যায়, তিনি হাসপাতাল ছেড়েই পালিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁর খোঁজ পড়ে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পাওয়ামাত্র পুলিশ তাঁর খোঁজ শুরু করে দেয়। দেখা যায়, জয়পুরের ওই হাসপাতাল থেকে পালিয়ে তিনি হাওড়া স্টেশনে পৌঁছে গেছেন। সেখানেই ধরা পড়েন ওই ব্যক্তি। তাঁর শরীরে করোনা সংক্রমণ হলে, এভাবে বাইরে বেরিয়ে আসা যে কতটা বিপজ্জনক, তা বোঝানো হয় তাঁকে। চিকিৎসকরা বোঝান। এরপর তাঁকে ফিরিয়ে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ভর্তি করানো হয়।

ওই যুবকের দাবি, ওভাবে কোয়ারেন্টাইনে তিনি থাকতে পারছিলেন না। তাই বেরিয়ে এসেছেন। তবে এই অবস্থায় পর্যবেক্ষণে থাকাই যে সবচেয়ে ভালো, তা তিনি বুঝতে পারেননি। খবর দেওয়া হয়েছে যুবকের পরিবারকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com