শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে হতদরিদ্র আদিবাসী পরিবারের জীবন-মান উন্নয়নে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক আরৈাচনা সভার আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার স্যামুয়েল সাংমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: মামুন অর রশিদ ও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ২৫টি আদিবাসী পরিবারের মাঝে বকনা গরুগুলো বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com