শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের নিউমার্কেটে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন !

ঠাকুরগাঁওয়ের নিউমার্কেটে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন !

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন নিউ মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দুটি দোকান ভস্মিভূত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত পোনে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পোনে বারোটার দিকে হঠাৎ করে নিউ মার্কেটের একটি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মনোহারী দোকানের সমস্ত মালামাল ও পার্শ্ববর্তী সেলুনের দোকানের অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও আগুনে মনোহারী দোকানের উল্টো দিকের একটি ঔষধের দোকানের সিলিং পুড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জানমালের নিরাপত্তা দেয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে, এতে দুটি দোকান ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক লূৎফর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আগুনে একটি দোকান পুরোপুরি ভুস্মিভূত হয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আগুনে দুই লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com