ঢাকা    রোববার, ১৭ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

হাইকোর্টের সাংবাদিক আরিফুল ইসলাম

হাইকোর্টের সাংবাদিক আরিফুল ইসলাম
আদালত প্রতিবেদক: কুড়িগ্রামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম হাইকোর্টে এসেছেন। সাজার বৈধতা চ্যালেঞ্জ এবং ক্ষতিপূরণ চেয়ে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চে করা এক রিট আবেদনের শুনানির দিন ধার্য থাকায় সোমবার (২৩ মার্চ) তিনি উচ্চ আদালতে এসেছেন। এর আগে ১৫ মার্চ বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদের পক্ষে আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ১৭ জনকে রিটে বিবাদী করা হয়। রিটে ফৌজদারি কার্যবিধি, ভ্রাম্যমাণ আদালত আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সংবিধানের ৩১,৩২, ৩৩, ৩৫ এবং ৩৬ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। টাস্কফোর্সের নামে সাংবাদিক আরিফুল ইসলামকে দেয়া সাজা এবং জেল প্রদান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রিটে টাস্কফোর্সের নামে সাংবাদিক আরিফুল ইসলামকে দেয়া সাজা সংবিধানের ৩১, ৩২, ৩৩, ৩৫ এবং ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভুত হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা তৈরিতে কেন নির্দেশনা দেয়া হবে না, রিটে সে নির্দেশনা চাওয়া হয়। এছাড়া সাংবাদিক আরিফুল ইসলামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

ভিশন বাংলা ২৪

রোববার, ১৭ মে ২০২৬

হাইকোর্টের সাংবাদিক আরিফুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত