শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত হাইস্কুলের পাশে মাঠের মধ্য থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।আজ সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহম্মেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর ইউনিয়নের হাইস্কুলের পাশের মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়, পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com