সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনা আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষে নিহত ২৩

করোনা আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাস আতঙ্কে কলম্বিয়ার বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর তাতে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩ জন।রবিবার (২৩ মার্চ) রাতে কলম্বিয়ার বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মার্গারিটা কাবেলো এক ভিডিও বার্তায় বলেছেন, আজ আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের দিন। আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে লা মোডেলো কারাগারের আসামিরা পালানোর চেষ্টা করেছে এবং আরো বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করেছে। তাতে সৃষ্ট অরাজকতা ও দাঙ্গায় ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৮৩ জন।কলম্বিয়ার বোগোটার লা মোডেলো কারাগারটি সবচেয়ে বড় ও জনাকীর্ণ। সেখানে হাঙ্গামা হয় সবচেয়ে বেশি। নিহত ২৩ জনের সবাই সেখানকার। তবে কেউ কারাগার থেকে পালাতে পারেনি। রবিবার কাবেলো বলেছিলেন যে করাগারের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে তাকে আইসোলেটেড করে রাখা হয়। এ ঘটনার পর দেশের বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নিয়ে হতাহতের ঘটনা ঘটল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com