শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঘরে ঘরে বৃদ্ধদের লাশ পাচ্ছে স্পেনের সেনারা

ঘরে ঘরে বৃদ্ধদের লাশ পাচ্ছে স্পেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ঘরে ঘরে লাশ পাচ্ছে স্পেনের সেনাবাহিনীরা। কিছু বয়স্ক মানুষ একেবারেই শেষ পর্যায়ে, কিছু ক্ষেত্রে বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে স্পেনে সেনাবাহিনীর দাবি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন না হওয়া মারা যাওয়া ব্যক্তিদের হিমাগারে সংরক্ষণ করা হবে। তবে বিছানায় উদ্ধারকৃত লাশগুলোকে সেভাবেই রেখে দেয়া হয়েছে। শেষকৃত্য সম্পন্নকারী কর্মীরা এসে যথাযথভাবে ব্যবস্থা নিবে।

জানা গেছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে মরদেহ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে। পুরো স্পেনে বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে।কখনো কখনো তাদেরকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনার জেরে তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত দুই হাজার একশ ৮২ জন মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে চারশ ৬২ জন মানুষ মারা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com