শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু; অযথা ঘোরাফেরা করলেই ব্যবস্থা !

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু; অযথা ঘোরাফেরা করলেই ব্যবস্থা !

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বুধবার
(২৫ মার্চ) সকাল থেকে ঠাকুরগাঁওয়ে টহল দেওয়া শুরু করেছে সেনাবাহিনী।
জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে কাজ করবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।

তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করেছে।

জেলা প্রশাসক আরো বলেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং, দরিদ্রদের সহায়তা করবে সেনাবাহিনী।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ২৫০ জন সেনা সদস্যের দুটি কোম্পানি এই টহল কাজ পরিচালনা করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com