সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। শনিবার দেওয়া এক বিবৃতিতে সোফি গ্রেগরি জানান, এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে সোফি বলেন, এখন অনেক  ভালো বোধ করছি আমি, চিকিৎসক আমাকে ছাড়পত্র দিয়েছেন। চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার।  তবে তার সন্তানদের করোনার কোন লক্ষণ দেখা যায়নি।  স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, , আমি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া।  সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

এ পর্যন্ত কানাডায় মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com