শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঢামেক হাসপাতালের আইসোলেশনে থাকা ২ ব্যক্তির মৃত্যু

ঢামেক হাসপাতালের আইসোলেশনে থাকা ২ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২। তারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বুধবার (০১ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকালই (মঙ্গলবার ৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজন বুধবার ভোর ৫টার দিকে মারা যান।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, মৃত দুই ব্যক্তি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।  ডা. আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, তাদের দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। রক্তের নমুনা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত হওয়া যাবে। ভাইরাস পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে। আর নেগেটিভ আসলে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে মরদেহ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com