ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের গুলশানের অফিস থেকে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, তিনি কারাগারে করোনাভাইরাসের ঝুঁকি সৃষ্টি করতে পারেন কি-না, এমন প্রশ্ন আমার কাছে এসেছে। আব্দুল মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত একজন আসামি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে সলিটারি কনফাইনমেন্টে (পৃথক সেল) রাখা হয়। আব্দুল মাজেদ সলিটারি কনফাইনমেন্টে থাকবে। এ হিসেবে তিনি করোনাভাইরাস ছড়ানোর কোনো ঝুঁকি সৃষ্টি করবেন না। তিনি বলেন, আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২০

featured Image
বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের গুলশানের অফিস থেকে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, তিনি কারাগারে করোনাভাইরাসের ঝুঁকি সৃষ্টি করতে পারেন কি-না, এমন প্রশ্ন আমার কাছে এসেছে। আব্দুল মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত একজন আসামি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে সলিটারি কনফাইনমেন্টে (পৃথক সেল) রাখা হয়। আব্দুল মাজেদ সলিটারি কনফাইনমেন্টে থাকবে। এ হিসেবে তিনি করোনাভাইরাস ছড়ানোর কোনো ঝুঁকি সৃষ্টি করবেন না। তিনি বলেন, আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত