সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!

নিউজ ডেস্ক: সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পারিবারিক সূত্রের বরাতে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, রাজ পরিবারের এসব সদস্যদের চিকিৎসার জন্যে বিশেষ হাসপাতালের ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। সেখানে চিকিৎসকদের সব ধরনের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। গত বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছেন।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com