সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল, আক্রান্ত ১৫ লাখ

বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল, আক্রান্ত ১৫ লাখ

করোনা, মৃত্যু, ৮৮৫০২, আক্রান্ত, ১৫, লাখ, ছাড়িয়েছে, করোনাভাইরাস, পূর্বপশ্চিমবিডি

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৮ হাজার ৭১৮ জনে।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ৭১৮ জন। এর মধ্যে ৮৮ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com