ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

বিশ্বজুড়ে লকডাউনের ফলে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

নিউজ ডেস্ক:বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এ কারণে অনেক দেশে চলছে লকডাউন। আর এ প্রেক্ষিতে বিশ্বজুড়ে খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এমনটাই আশঙ্কা করছে জাতিসংঘ। করোনায় সৃষ্ট ভয়ংকর মহামারি রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি করা হয়েছে, এর জেরেই অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা  জাতিসংঘের। জাতিসংঘ বলছে, খাবারের অভাব এখনই তৈরি হয়নি।কিন্তু লকডাউনের জেরে যেভাবে ব্যবসা-বাণিজ্য, উৎপাদন এবং পরিবহণ বন্ধ হয়ে পড়েছে, তাতেই সংকট সৃষ্টির সম্ভাবনা। করোনা আতঙ্কের জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরুপে লকডাউন চলছে।বন্ধ আন্তর্জাতিক সীমান্ত। আকাশপথ পুরোপুরি বন্ধ, ব্যবসা বাণিজ্যেও হাড়ির হাল। জাতিসংঘের আশঙ্কা, এর জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে। যার ফলে যে সমস্ত দেশে উপযুক্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয় না, যাদের খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই সমস্ত দেশ চরম সমস্যায় পড়তে পারে। শুধু তাই নয়, যে সমস্ত দেশ উপযুক্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারে, তাঁদেরও সমস্যায় পড়তে হতে পারে। আন্তঃরাজ্য সীমান্ত সিল করার দরুন সেই দেশগুলিতেও খাদ্য সরবরাহের শৃঙ্খল নষ্ট হতে পারে।এই দেশগুলির কাছে আসল চ্যালেঞ্জ হল, মজুত খাদ্য অভুক্তদের কাছে পৌঁছে দেওয়া। একটি সমীক্ষা বলছে, বিশ্বব্যপী প্রায় ৮০ কোটি মানুষ ইতিমধ্যেই খাদ্য সংকটে ভুগছেন। জাতিসংঘের ধারণা, আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। জাতিসংঘের খাদ্য সুরক্ষা সংক্রান্ত কমিটির আশঙ্কা, খাদ্যের এই সংকটে সবচেয়ে বেশি প্রভাবিত হবে গরিব ও প্রান্তিক শ্রেণির মানুষ। এই উদ্ভুত সংকট থেকে রক্ষা পেতে দ্রুত বিশ্বজুড়ে খাদ্য পরিবহণের ব্যবস্থা করা উচিত বলে মনে করছে জাতিসংঘের ওই কমিটি।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে লকডাউনের ফলে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত