শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
করোনা প্রতিরোধ যুদ্ধে(মসিক) মেয়র ইকরামুল হক টিটু

করোনা প্রতিরোধ যুদ্ধে(মসিক) মেয়র ইকরামুল হক টিটু

আবুল বাশার পলাশ : করোনা সংক্রমণ রোধে সাহসী ভূমিকা রাখছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। প্রতিদিন চার-পাঁচ ঘন্টা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে পচ্ছিন্নতার কাজে নিয়োজিত কর্মীদের কাজ তদারকি করছেন। মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।
মেয়র জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৬৬ মেট্রিক টন খাদ্য শস্য ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। নগরীতে প্রায় এক লাখ দুস্থ মানুষ রয়েছেন। ইতিমধ্যে ১৫ হাজার পরিবারকে নিজ উদ্যোগে সহায়তা করেছেন। যেটি অব্যাহত থাকবে।বিশেষ প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘর থেকে বের না হবার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির প্রয়োজন হলে http://bit.ly/FoodMoodApp এই অ্যাপটি ব্যবহার করলে বাসায় গিয়ে বাজার দিয়ে আসবে। নগরীর জিরো পয়েন্ট থেকে আশপাশের তিন কিলোমিটারে থাকা সবাই এই সুবিধা পাবেন। এজন্য অতিরিক্ত কোনো টাকাও গুনতে হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com