ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

দীপিকা-রণবীরের বিয়ের সব পরিকল্পনা ফাঁস!

শেষ পর্যন্ত বিয়েটা নাকি করতেই চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ সব নাকি রেডিও ৷ ২০১৮-এর শেষ দিকেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা ও রণবীর ৷ শুধু তারিখ নয়, এমনকী, ঠিক হয়ে গিয়েছে বিবাহ বাসরের জায়গাও ৷ এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশের কোনও এক সমুদ্র সৈকতেই নাকি বিয়ে করবেন দীপিকা-রণবীর ৷ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজ্জনকে সঙ্গে নিয়ে ঘটা করেই বিয়েটা সারবেন তাঁরা ৷ এরপর নাকি মুম্বই ও বেঙ্গালুরুতে রিশেপশন দেবেন দীপিকা ও রণবীর ৷ অন্যদিকে, তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন! মোটামুটি বলিউডের হাওয়ায় আপাত উড়ছে এইসব খবরই ৷ আর এই খবরে ইন্ধন জুগিয়েছে, খোদ নায়িকা দীপিকা পাড়ুকোন! শোনা গেছে, আনুশকা শর্মার বিয়ের পোশাক থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি বিয়ের সাজে সাজতে চান দীপিকা ! আর সেই কারণেই নাকি ঘন ঘন সব্যসাচীকে ফোন করে চলেছেন দীপিকা ৷ আর সব্যসাচীর কাছে একটাই আবদার ! অনুষ্কার মতো বউ সাজতে চাই ৷ দীপিকার জন্মদিনে রণবীর ও দীপিকা দু’জনেই পরিবার নিয়ে পৌঁছেছিলেন মালদ্বীপে ৷ তবে গোটা বলিউডে ছড়িয়ে পড়েছিল মালদ্বীপ নয়, বরং শ্রীলঙ্কায় গেছেন রণবীর-দীপিকা ৷ ঠিক এই সময়ই রটে গেল জন্মদিনের সঙ্গে সঙ্গে রণবীর ও দীপিকা নাকি এনগেজমেন্টটাও সেরে ফেলছেন! তবে সে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও, জানা গেছে রণবীরের পরিবারের পক্ষ থেকে দীপিকাকে নাকি দেওয়া হয়েছে বেশ দামি উপহার! শোনা গেছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি ও ডায়মন্ড নেকলেস দীপিকাকে উপহার দিয়েছেন রণবীরের পরিবারের লোকেরা ৷ তবে এটাই এনগেজমেন্টের উপহার কিনা, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দুই পক্ষই ৷

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

দীপিকা-রণবীরের বিয়ের সব পরিকল্পনা ফাঁস!

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত