রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনায় মৃতের সংখ্যা সংশোধন করল চীন, উহানে বাড়ল ৫০%

করোনায় মৃতের সংখ্যা সংশোধন করল চীন, উহানে বাড়ল ৫০%

করোনার উৎপত্তিস্থল চীনের মৃতের সংখ্যা নিয়ে অনেক আগে থেকেই তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে শহরটিতে কভিড-১৯ তে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৬৯ বলছে চীনা কতৃপক্ষ। আগের হিসেবের তুলনায় মৃতের সংখ্যার তালিকায় আরো যোগ হয়েছে ১ হাজার ২শ ৯০ জন মানুষ। এতে করোনায় গোটা চীনে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। আগে ছিলো ৩ হাজার ৮৬৯।

উহান সরকার বলছে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল না তাদের সংখ্যাটা আগে গণনা করা হয়নি। হাসপাতালগুলোর জায়গা সংকুলান না হওয়ায় অনেকে বাড়ি বসেই চিকিৎসা নিয়েছে।  এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চীন বরাবরের মতই তথ্য লুকানোর বিষয়ে সচেষ্ট। শহরের নিউক্লিক এসিড টেস্টিং সিস্টেম থেকে এই নতুন তথ্য সংগ্রহ করা হয় যেখানে করোনা পজেটিভ মানুষ টেস্ট করেছেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এভাবে স্ক্রিনিং এর মাধ্যমে নতুন মৃতের সংখ্যা বের হয়ে আসছে।

এ বিষয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের অধ্যাপক বলছেন, মহামারী বা বড় ধরনের সংক্রামক রোগে এমন পরিবর্তন হয়ে থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রকোপটি ভালোভাবে বুঝতে কতৃপক্ষের উচিত তথ্যগুলো আরো যাচাই, সংশোধন ও নিশ্চিত করা।  অনেকে বলছেন  বিশৃঙ্খলার জন্য প্রাথমিক পর্যায়ে সঠিক মৃতের সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্দুভাবের শুরুর দিকে এমন ভুল করাটা স্বাভাবিক।

নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো পশ্চিমা গণমাধ্যমগুলি উহানের মৃত্যুর সংখ্যাটিকে চাঞ্চল্যকর করে তুলেছে কিছু দাবিদার চীনা কর্তৃপক্ষ দেশটির আসল মৃত্যু গণনা গোপন করে প্রভাবটিকে কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মৃতের সংখ্যা গোপন করার মত কিছু নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com