রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
কানাডায় পুলিশের ছদ্মবেশে বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

কানাডায় পুলিশের ছদ্মবেশে বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় এক বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির নোভা স্কটিয়া প্রদেশের গ্রাম্য অঞ্চল পোর্টেপিকে হামলা চালায় ওই বন্দুকধারী। এ ঘটনায় বন্দুকধারীরও নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় পুলিশ জানিয়েছে, ৫১ বছরের ওই বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। সে নিহত হয়েছে। তবে সে কিভাবে নিহত হয়েছে তার বিস্তারিত জানায়নি পুলিশ।

পুলিশের ছদ্মবেশে রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় পোর্টাপিকে শহরে বন্দুধারীর তাণ্ডব শুরু হলে স্থানীয় পুলিশে খবর দেন। এক পর্যায়ে ঘটনাস্থল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে আরও কয়েকটি স্থানে হামলা চালায় ওই বন্দুকধারী। প্রায় ১২ ঘণ্টা ধরে চলতে থাকে তার তাণ্ডব।  পুলিশের ধারণা, হামলায় পুলিশের গাড়ি ব্যবহার করেছে ওই বন্দুকধারী।   নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’  নৃশংস এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com