সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপি করোনায় মৃত্যু ১ লাখ ৭৫ হাজার ছাড়াল

বিশ্বব্যাপি করোনায় মৃত্যু ১ লাখ ৭৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হুহু করেই বাড়ছে। এরই মধ্যে বিশ্বব্যাপি মোট আক্রান্তের সংখ্যা পার হয়ে গেছে ২৫ লাখ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষের। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষের নাম। আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে কম করে ৫০ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপি মারাত্মকভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতি এই ভাইরাসে এরই মধ্যে জর্জরিত ২১০টি দেশ ও অঞ্চল।

প্রতি মুহূর্তেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ লাখ ৩২ হাজার ৪৯০জন। এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ১ লাখ ৭৫ হাজার ৪১২ জন। সুস্থ হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬০১ জন। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহানে প্রথম সনাক্ত হয় করোনাভাইরাসের। এরপর প্রায় চার মাসের বেশি সময় পার হতে চললো। আক্রান্ত প্রতিনিয়তই গাণিতিক হারে বাড়তেছে। একটি-দুটি দেশ করে ভাইরাসটি পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যার কারণে সারা পৃথিবীই এখন ঘরবন্দি (লকডাউন)। বাংলাদেশেও এই ভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে। এখনও পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জন। মৃতের সংখ্যা ১১০ জন। সুস্থ হয়েছে মাত্র ৮৭ জন। বিশ্বব্যাপি করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে (৮ লাখ ৩৫৭৫ জন)। মৃত্যুও বেশি হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটিতে। মোট ৪৩ হাজার ৬৬৩জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত স্পেনে। মোট ২ লাখ ৪ হাজার ১৭৮ জন আক্রান্ত দেশটিতে। মৃত্যু বরণ করেছে ২১ হাজার ২৮২ জন। তবে মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮জনের। আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৯৬ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ২৪ জন। সে তুলনায় দেশটিতে মৃত্যু কম। মাত্র ৪৯৪৮জন। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৩৭ জনের। তুরস্কে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৫৯১জন। মৃ্ত্যু হয়েছে ২২৫৯জন। ইরানে আক্রান্ত ৮৪ হাজার ৮০২ জন। মৃত্যু ৫২৯৭ জনের। চীনে আক্রান্ত হয়েছে মোট ৮২ হাজার ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ৪৬৩২ জন। এছাড়া রাশিয়াতে আক্রান্ত ৫২ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৬ জনের। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ৫৯৯৮ জনের। আক্রান্ত ৪০ হাজার ৯৫৬ জন। ব্রাজিলে মৃত্যু ২৫৮৮ জন। আক্রান্ত ৪০ হাজার ৮১৪জন। নেদারল্যান্ডসে মৃত্যু ৩৯১৬জন। আক্রান্ত ৩৪ হাজার ১৩৪ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com