শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের এক হাজতীর চিকিৎসাধীন অবস্থায় মুত্যু!

ঠাকুরগাঁওয়ের এক হাজতীর চিকিৎসাধীন অবস্থায় মুত্যু!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মুক্তার বিল্লাহ ওরফে শান্ত (৪৩) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা যায়, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত শান্ত গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পরে। কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পরে তার অবস্থার অবনতি হলে ওই দিনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার স্ট্রোক করে সে মৃত্যুবরণ করেন।

মুক্তার বিল্লাহ ওরফে শান্ত সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

কয়েদী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেল সুপার মোঃ জাবেদ মেহেদী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com