বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
সাংবাদিকদের বকেয়া পরিশোধের আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

সাংবাদিকদের বকেয়া পরিশোধের আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক:সাংবাদিকদের বকেয়া বিল পরিশোধ করার আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর থেকে দেয়া এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন জাতীয় দিবসে পত্রিকায় প্রকাশিত ক্রোড়পত্রের বকেয়া বিল পরিশােধ করতে এ অধিদফতর উদ্যোগ গ্রহণ করেছে। বকেয়া বিলসমূহ পর্যায়ক্রমে পরিশােধ করা হচ্ছে।

আগামী সপ্তাহে বিলগুলাে হিসাবরক্ষণ অফিসে জমা দেয়া হবে। বর্তমানে জমা পাওয়া বিলগুলাে যাচাই-বাছাইসহ অন্যান্য কাজ সম্পাদন করা হচ্ছে। পত্রিকার তালিকা প্রস্তুত করে দ্রুত এ দফতরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলাে।

চিঠিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরােধে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংকটকালে গণমাধ্যমও অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। সাংবাদিকরা রােগ সংক্রমণের ঝুঁকি নিয়েও করােনা প্রতিরােধ বিষয়ে সংবাদ সংগ্রহ এবং জনগণের কাছে তা তুলে ধরছেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে অনেক সাংবাদিক-কর্মচারীর বেতন-ভাতা বকেয়া পড়েছে বলে জানা গেছে। ফলে তাদের অনেকেই অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

এতে আরও বলা হয়, পত্রিকার সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশােধ করা প্রতিটি পত্রিকার দায়িত্ব। বিদ্যমান পরিস্থিতিতে সাংবাদিক-কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশােধ করা প্রয়ােজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com