সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে ২০ তলা ভবনের তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকাল পৌনে দশটায়ও ভবনের তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

এর আগে আজ শনিবার সকাল ৯টার পর এই আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান, পুরানা পল্টনের ২০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে তদন্ত করে ঘটনার ক্ষয়ক্ষতি ও আগুন লাগার প্রকৃত কারণ জানানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com